মুসলিমদের ফ্রান্সের মানুষদের হত্যার অধিকার রয়েছে: মাহাথির

৩০ অক্টোবর ২০২০, ০৯:০৩ AM
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ © ফাইল ফটো

সম্প্রতি ফ্রান্সে ইসলাম ও মুহাম্মদ (সা.) কে নিয়ে অপমান করার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে অবস্থান করছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেগুলো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন দেশে ফ্রান্সের এমন আচরণ নিয়ে সমালোচনা চলছে। ঠিক এই সময়েই ফ্রান্সের লক্ষ লক্ষ মানুষের প্রতি রেগে ওঠার এবং তাঁদের হত্যা করার অধিকার মুসলিমদের আছে বলে মন্তব্য করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) একাধিক টুইট করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তীব্র সমালোচনা করেন মাহাথির মহম্মদ।

একটি টুইটে তিনি লেখেন, ম্যাক্রোঁর আচরণ দেখে মনে হচ্ছে না তিনি একজন সভ্য মানুষ। একজন স্কুল শিক্ষককে খুন করার জন্য যেভাবে তিনি ইসলাম ধর্ম ও মুসলিমদের দায়ী করেছেন তা পক্ষপাতদুষ্ট মনোভাবেরই পরিচয়। অতীতেও উপনিবেশ তৈরির সময় ফ্রান্সের লোকেরা লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাই ফ্রান্সের লোকদের উপর রেগে যাওয়ার বা তাঁদের হত্যা করার অধিকার রয়েছে মুসলিমদের।

অন্য একটি টুইটে তিনি আরও উল্লেখ করেন, মুসলিমরা ‘চোখের বদলে চোখ’ নীতিতে বিশ্বাস করেন না। তাই ফ্রান্সের মানুষের প্রতি এখনও কোনও প্রতিশোধ নেওয়া হয়নি। ফ্রান্সেরও উচিত তাদের দেশের নাগরিকদের অন্য ধর্মের মানুষের অনুভূতিকে সম্মান দিতে শেখানো। অন্যদের ঐতিহ্য ও সংস্কৃতিকে মর্যাদা দেওয়া। অন্যদের কীভাবে সম্মান জানাচ্ছে তা দেখেই বোঝা যায় একজন মানুষ কতটা সভ্য হয়েছে।

সম্প্রতি ফ্রান্সে মতপ্রকাশের অধিকার ব্যাখ্যা করতে গিয়ে মহানবী (সা.) এর কার্টুন দেখিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এ ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, তার দেশ কখনও এ ধরনের কার্টুন ছাপানো বন্ধ করবে না। এর পরই মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এমনকি দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশও।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬