ফ্রান্সে মুসলিম ভাই-বোনের ওপর হামলা

২৮ অক্টোবর ২০২০, ১১:১৮ PM

© সংগৃহীত

ফ্রান্সে এক মুসলিম ভাই-বোনের ওপর হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী প্যারিসের বাইরের একটি ছোট শহরে মুসলিম ওই ভাই-বোনের ওপর হামলার ঘটনা ঘটে। আরবীতে কথা বলার কারণে তাদের ওপর কট্টর বর্ণবাদী ও উগ্রপন্থী ফরাসিরা হামলা করে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, হামলার শিকার ওই মুসলিম ভাই-বোন জর্ডানের নাগরিক। নির্যাতনের শিকার জর্ডানিয়ান ওই যুবকের নাম মোহাম্মদ আবু ঈদ।

ফ্রান্সের একটি সরকারি স্কুলের আরবী বিষয়ের শিক্ষক হিসেবে কাজ করেন মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের নাগরিক মোহাম্মদ আবু ঈদ। আর তার বোন ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে পড়াশোনা করছেন।

ভুক্তভোগীরা জানিয়েছেন, আরবীতে কথা বলার কারণে কট্ট্র বর্ণবাদী ও উগ্রপন্থী দুই ফরাসি নারী ও পুরুষ তাদের ওপর হামলা ও নির্যাতন করে। হামলার সময় হামলাকারীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত ফরাসি শিক্ষককে হত্যার করায় আক্রমণাত্মক বিভিন্ন কথা বলে।

মোহাম্মদ আবু ঈদ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, কট্টর উগ্রবাদী ফরাসি ওই ব্যক্তি ও তার স্ত্রী চিৎকার করে ও রাগান্বিতভাবে আমাদের দিকে তেড়ে আসেন এবং বলেন- এটা ফ্রান্স। এটা তোমার দেশ নয়। এরপর আরবীতে কথা বলতে শুনে পাশের একটি বাস স্টপে তারা আমাদের ওপর হামলা করে।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬