সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ

২৮ অক্টোবর ২০২০, ০৮:২৫ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বহুল প্রত্যাশিত নিষেধাজ্ঞার এক বছর পূর্ণ হতে চলেছে। আজ এই নিষেধাজ্ঞার শেষ দিন। আগামীকাল থেকে মুক্ত হচ্ছেন। গত বছর ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ও এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ফলে আজ শেষ হয়ে যাচ্ছে নিষেধাজ্ঞার সেই সময়টা। আগামীকাল থেকে আবার সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত সাকিব।

এর আগে তিনবার জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও সেটি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে একটা খামখেয়ালিই করেছিলেন তিনি। শাস্তি হিসেবে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তিনি নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

প্রথমে সাকিবের নিষেধাজ্ঞা ছিল দুই বছর। কিন্তু আইসিসির দুর্নীতিদমন কমিশনকে সব রকম সহযোগিতা করায় তার শাস্তির মেয়াদ এক বছর কমে যায়। তাই আগামীকাল থেকেই সব ধরনের ক্রিকেটে ফিরতে পাচ্ছেন সাকিব।

সূচি অনুযায়ী বাংলাদেশ দলের এ সময় থাকার কথা ছিল শ্রীলঙ্কা সফরে। সেখানেই দলের সঙ্গে যোগ দিতেন সাকিব। এজন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ফিটনেসের জন্য কঠোর অনুশীলনও করেছেন। কিন্তু করোনাভাইরাসের সময় আইসোলেশনের সময় নিয়ে লঙ্কানদের সঙ্গে বনিবনা না হওয়ায় সিরিজটি স্থগিত হয়ে যায়।

তারপর সাকিবও তার পরিবারের কাছে আমেরিকায় চলে যান। তবে সেখানেই তিনি কঠোর অনুশীলন করছেন বলে কয়েক আগে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো।

নভেম্বরের মাঝামাঝি ঘরের মাঠে শুরু হতে যাচ্ছে ৫ দলের টি-২০ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close