সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সঙ্কটাপন্ন, নেয়া হচ্ছে ভেন্টিলেশনে

২৬ অক্টোবর ২০২০, ১০:১৮ AM
সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায় © আনন্দবাজার

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রবিবার রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের জেরে পারিপার্শ্বিক সংক্রমণ শুরু হচ্ছে। তাঁর হৃদযন্ত্র, লিভার-সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখনও সচল। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে। বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

হাসপাতাল সূত্র জায়, তাঁর শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’-এর আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তাঁকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম। আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

অশীতিপর সৌমিত্র দু’সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আবার সঙ্কটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। এই পরিস্থিতিতে তাঁর চেতনার মাত্রা ক্রমশ নামছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রবীণ শিল্পীর উদ্বেগজনক স্নায়বিক অবস্থা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। তাঁদের বক্তব্য, আচ্ছন্ন চেতনায় মস্তিষ্কে সংক্রমণের অভিঘাতে রোগীর বয়স ও আনুষঙ্গিক রোগগুলো বিপজ্জনক হতে পারে। এ বিষয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে।

স্কুল থেকে বিদায় ছুটির ঘণ্টা, ক্লাস শেষের সময় জানাবে এআই
  • ১৪ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে ডাকসুর বায়োস্কোপ প্রদর্শনীতে জুলাই বিপ্লবের ছবি
  • ১৪ এপ্রিল ২০২৬
শিকড়ের টানে নবোল্লাসে বৈশাখ, শিক্ষার্থীদের ভাবনায় ১৪৩৩
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • ১৪ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১৮ এপ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ হারালেন কলে…
  • ১৪ এপ্রিল ২০২৬