ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে তারা দ্রুত সেখানে যান।

তিনি বলেন, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই তরুণীকে ঝুলতে দেখা যায়। তবে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে বাথরুমের মেঝেতে জমে ছিল।

মো. হাবিবুর রহমান আরও বলেন, বিষয়টি জানানো হলে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ওই তরুণীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি হাসপাতালের রোগী ছিলেন, নাকি কোনো রোগীর স্বজন বা দর্শনার্থী ছিলেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তিনি বাইরে থেকে হাসপাতালে এসেছিলেন কি না, তাও জানা যায়নি।

তিনি আরও বলেন, ঝুলন্ত মরদেহটির পায়ের নিচে একটি ভ্যানিটি ব্যাগ রয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এখনও মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়নি।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬