স্কুলে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা

২৫ অক্টোবর ২০২০, ০৩:২১ PM
বন্ধুকধারীর গুলিতে আহত শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে

বন্ধুকধারীর গুলিতে আহত শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের কুম্বা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ছয় শিশুকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে পড়ে আরও বেশ কয়েকজন শিশু আহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক পোশাকে শনিবার দুপুরে এক ব্যক্তি মোটরসাইকেলে করে কুম্বা শহরে আসেন। এর সপর সরাসরি সেখানকার একটি বিদ্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে অন্তত ছয় শিশু নিহত হয় এবং গুরুতর জখম হয় অন্তত ৮ শিশু। হামলায় নিহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আহত আরও আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

কুম্বার এক সরকারি কর্মকর্তা আলী আনোগু রয়টার্সকে জানিয়েছেন, দুপুরের দিকে এক বন্দুকধারী বিদ্যালয়টিতে হামলা চালায়। তিনি ক্লাসে ঢুকে শিশুদের দেখতে পায় এবং তাদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে।

কী কারণে কারা এই হামলা চালিয়ে সে ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। হামলার ঘটনাটি কুম্বা অঞ্চলে চলমান সরাকারি বাহিনী ও ইংরেজি ভাষাভাষী সশস্ত্র বাহিনীদের মধ্যকার সংঘর্ষের সঙ্গে যুক্ত কিনা তাও স্পষ্ট নয়।

২০১৭ সাল থেকে দ্বন্দ্ব-সংঘাতের কারণে ওই এলাকায় শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। এছাড়া এসব ঘটনার কারণে সেখানকার শিশুরা স্কুলে যেতে ভয় পায়, অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬