‘আদালত অবমাননার’ মুখে সৃজিত-মিথিলা!

২৫ অক্টোবর ২০২০, ০৯:২৩ AM
সৃজিত মুখোপাধ্যায় এবং তার স্ত্রী রাফায়েত রশিদ মিথিলা পূজায়

সৃজিত মুখোপাধ্যায় এবং তার স্ত্রী রাফায়েত রশিদ মিথিলা পূজায় © সংগৃহীত

পশ্চিমবঙ্গে চলতি পূজামণ্ডপে ‘প্রবেশাধিকার সংরক্ষিত’ তথা ‘নো এন্ট্রি জোনে’ সবার জন্য নিষিদ্ধ করা হয়। কলকাতার আদালত এমন নির্দেশনা দিয়েছিল। এবার আদালতের নির্দেশ অমান্য করে সেই ‘নিষিদ্ধ’ জোনে প্রবেশের অভিযোগ উঠেছে চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তার স্ত্রী রাফায়েত রশিদ মিথিলার বিরুদ্ধে। এক্ষেত্রে তাঁদের আইনি নোটিশ পাঠাতে চলেছেন পূজার অনুমতি সংক্রান্ত মামলার আইনজীবী।

শনিবার(২৪ অক্টোবর) সকালে একই দায়ে অভিযুক্ত পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান, এবং সংসদ সদস্য মহুয়া মৈত্র। এদিন সকালে সবাই নিউ আলিপুরের সুরুচি সংঘের পূজায় অঞ্জলি দিতে যান।

ওই পূজাটি মন্ত্রী অরূপ বিশ্বাসের পূজা বলেই পরিচিত। প্রতিবারই সেখানে বিভিন্ন তারকারা যান অঞ্জলি দিতে এবং ঢাকের তালে নাচেন। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। করোনা কারণে কলকাতার হাইকোর্ট সমস্ত পূজামণ্ডপ ‘দর্শকশূন্য’ রাখার নির্দেশ দিয়েছে।

বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা এবং পূজার উদ্যোক্তা ছাড়া কেউ ‘নো এন্ট্রি জোনে’ ঢুকতে পারবেন না। তাদের সংখ্যাও বেঁধে দেয়া হয়েছিল। অর্থাৎ, ‘বহিরাগত দর্শকদের’ প্রবেশ নিষিদ্ধ।

এদিকে কলকাতার সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, আদালতের ‘নির্দেশ’ ভেঙে সৃজিত-মিথিলারা ওই মণ্ডপে ভিড় করার ঘটনাকে আদালতে ‘হাতিয়ার’ করতে চলেছেন পূজা মামলার আইনজীবীরা। মামলার আবেদনকারীর আইনজীবীদের বক্তব্য স্পষ্ট আদালতের নির্দেশ সকলের জন্যই প্রযোজ্য।

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬