কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলা, নিহত অন্তত ১৮

২৫ অক্টোবর ২০২০, ০৮:৩৫ AM
আফগানিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলা

আফগানিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলা © সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত ও একইসঙ্গে ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। দাস্ত-এ বারচি এলাকার ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থী অবস্থান করে থাকে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা ভবনটিতে প্রবেশের অপেক্ষায় ছিলো। তিনি বলেন, ‘আমি কেন্দ্রটি থেকে একশ’ মিটার দূরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ বিশাল বিস্ফোরণে আমি পড়ে যাই।

বিবিসি বলছে, আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটির দায় তালেবানরা অস্বীকার করেছে। এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সম্প্রতি আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে।

শনিবারের হামলা প্রসঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রবেশের চেষ্টা করেন। প্রহরিরা তাকে হামলাকারী হিসেবে চিহ্নিত করার পর বিস্ফোরণ ঘটিয়ে দেন বলেও জানান তিনি।

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬