দাড়ি রেখে‌ বরখাস্ত হলেন উত্তর প্রদেশের পুলিশকর্মী

২৩ অক্টোবর ২০২০, ১১:২২ AM
ইন্তেজার আলি

ইন্তেজার আলি © সংগৃহীত

‌বিভাগীয় অনুমতি ছাড়া মুখে দাড়ি রাখার অভিযোগে এক সাব–ইনস্পেক্টরকে বরখাস্ত (সাসপেন্ড) করার অভিযোগ উঠেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে। প্রদেশের বাগপতের রামালা থানায় এ ঘটনা ঘটে।

মুখে দাড়ি রাখার কারণে চাকরি চলে যাওয়া ওই পুলিশ কর্মীর নাম ইন্তেজার আলি।

এ ঘটনায় বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

কেন সাসপেন্ড করা হয়েছে, সে বিষয়ে বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিং বলছেন, পুলিশ বিভাগের নিয়ম, শুধুমাত্র শিখরাই দাড়ি রাখার অনুমতি পান, বাকিদের দাড়ি রাখার নিয়ম নেই। কেউ তা রাখতে চাইলে বিভাগীয় অনুমতি নিতে হয়।

তিনি বলেন, ইন্তেজারকে নোটিস পাঠিয়ে বলা হয়েছিল অনুমতি নিতে। কিন্তু তিনি তা করেননি। তারপরই বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তার সাসপেনশনের আদেশ দেন।

এদিকে ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসছিলেন, কিন্তু তাকে তা দেয়া হয়নি।

ঘটনাটিকে ধর্মাচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার।

অন্যদিকে, কেন ওই পুলিশকর্মীর আবেদনে কোনো সাড়া দেয়া হয়নি, প্রশ্ন তোলেন বিরোধী সমাজবাদী পার্টির নেতা সুশীর পাওয়ার।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬