সৃজিত-মিথিলার ঘরে নতুন অতিথি

২২ অক্টোবর ২০২০, ০৮:১৫ PM
সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলা © ফাইল ফটো

এই পূজায় সৃজিতের কাছেই আছেন মিথিলা। তাদের সঙ্গে আছে মিথিলা-তাহসানের মেয়ে আইরা। এবার ঘরে এসেছেন নতুন দুই অতিথি। যাদের নাম হ্যারি ও হারমাইনি।

করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন দূরে ছিলেন দুই বাংলার আলোচিত জুটি। তবে বিশেষ ব্যবস্থায় মিথিলা চলে গেছেন সৃজিতের টানে। তারপর শুটিংয়ের কাজে মুম্বাই উড়ে গিয়েছিলেন সৃজিত। সম্প্রতি কলকাতায় ফিরেছেন পরিচালক। এর মাঝেই সুখবর দিলেন মিথিলা। আইরাকে নিয়ে দিব্বি দিন কাটছিল এই দম্পতির। কিন্তু আইরার ভালোবাসায় ভাগ বসাতে বাড়িতে এসেছে দুই অতিথি। তাদের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে পরিবারের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দিলেন মিথিলা।

এই অভিনেত্রী বাড়িতে এনেছেন দুটি কচ্ছপ। আদর করে তাদের নাম রেখেছেন- হ্যারি আর হারমাইনি। মেয়ের আবদার আর ঘরের সৌন্দর্য্য পূরণেই এমন আয়োজন।

এদিকে কচ্ছপ দুটিকে দেখে মিথিলাকে ইনস্টাগ্রামে একজন প্রশ্ন করেন- তবে রন কোথায়?

জবাবে মিথিলা বলেন, ‘পটারের সব গল্পতে রনকে থাকতেই হবে এমন কোথায় লেখা আছে?’

প্রসঙ্গত, অভিনেত্রী ইনস্টাগ্রামে নিয়মিত আপডেট দিয়ে ভক্তদের মাঝে জানান দেন তিনি কেমন আছেন, কোথায় আছেন, কী করছেন? আর তা দেখে মিথিলা অনুরাগীরা আপ্লুত হন।

বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬