যুক্তরাষ্ট্রের ‘সেরা নতুন উদ্ভাবক’ বাংলাদেশি বিজ্ঞানী

২০ অক্টোবর ২০২০, ১১:২৭ AM
মিখাইল আনোয়ার

মিখাইল আনোয়ার © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘সেরা নতুন উদ্ধাবকের’ পুরষ্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক-বিজ্ঞানী মিখাইল আনোয়ার। দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা- এনআইএইচের নিউ ইনোভেটর অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকায় স্থান পেয়েছেন তিনি।  এনআইএইচের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক মিখাইল তার ‘ইমপ্লান্টেবল ন্যানোফোটোনিক সেন্সর ফর ইন ভিভো ইমিউনোরেসপন্স’ প্রজেক্টের জন্য পুরস্কারটি পেয়েছেন।

অবশ্য মিখাইলের বাড়ি বাংলাদেশের কোথায় প্রতিবেদন থেকে তার সঠিক তথ্য জানা যায়নি। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও কোনো তথ্য নেই। তবে ইন্ডিয়া ওয়েস্ট নামের ওয়েবসাইটে বলা হয়েছে, তার বাবা বাংলাদেশি ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রেডিয়েশন অনকোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক মিখাইল। ইমিউনোথেরাপিতে টিউমার রিয়েল টাইমে কেমন প্রতিক্রিয়া দেখায়, সে বিষয়ে তিনি ও তার টিম গবেষণা করছেন। ক্যানসার রোগের চিকিৎসায় ইমিউনোথেরাপিতে বেশ আশা দেখছেন চিকিৎসকরা। অবশ্য অনেক রোগীর ক্ষেত্রে এই চিকিৎসা তেমন কাজ করে না।

এ ধরনের রোগীকে দ্রুত শনাক্ত করে কার্যকরী চিকিৎসা দেয়ার চেষ্টা চালাচ্ছেন মিখাইল। এমন ঝুঁকিপূর্ণ প্রজেক্ট চালু করা গবেষকদের পুরস্কৃত করে থাকে মার্কিন সরকার। চলতি বছর বিজয়ীদের ৮৫টি গবেষণায় পাঁচ বছর মেয়াদে ২৫১ মিলিয়ন ডলার দেয়া হবে সংস্থাটির মাধ্যমে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬