চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

১৯ অক্টোবর ২০২০, ১০:০০ AM
মাদ্রাসার সেই শিক্ষক

মাদ্রাসার সেই শিক্ষক © সংগৃহীত

জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে সদর উপজেলার মুজাহিদপুর নুরানী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদকে জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান।

আব্দুর রশীদ সদর উপজেলার মুজাহিদপুর নুরানী মাদ্রাসার শিক্ষক। সে ওই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে।

শাহরিয়ার খান আরও জানান, রবিবার ওই চার শিশু শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে তাদের একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করে আব্দুর রশিদ।

এসময় চার শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। শিশুদের অভিভাবক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় শিশু নির্যাতন দমন আইনে  মামলা করলে পুলিশ রাতেই আব্দুর রশিদকে গ্রেফতার করে।

 

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬