কোয়ারেন্টাইনে পুরো কুরআন মুখস্ত করলেন ৬ বছরের হুনাইন

১৯ অক্টোবর ২০২০, ০৮:৫৩ AM
হুনাইন মুহাম্মাদ হাবিব

হুনাইন মুহাম্মাদ হাবিব © সংগৃহীত

মাত্র ৬ বছরের কন্যা শিশু হুনাইন মুহাম্মাদ হাবিব। এরই মধ্যে সম্পন্ন করেছেন কুরআনুল কারিমের হেফজ। কুরআন নাজিলের দেশ সৌদি আরবের রিয়াদে বসবাসকারী এই শিশু অল্প বয়সে কুরআন মুখস্ত করেছেন। 

এর আগে তিন বছর বয়স থেকে কুরআনুল কারিম পড়া শুরু করলেও মহামারি করোনার সময়ে বাড়িতে কোয়ারেন্টাইনে থেকেই সম্পূর্ণ কুরআন হেফজ সম্পন্ন করেছেন হুনাইন। 

তার কুরআন মুখস্ত সম্পর্কে তার মা জানান-হুনাইন কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করবে, এটি ছিল তার একান্ত আশা। সে হিসেবেই তিন বছর বয়স থেকে হুনাইনকে কুরআন শেখানোর কাজ শুরুকরেন তিনি।

প্রথমে দুই বছর বয়স থেকেই কুরআনুল কারিমের ছোট ছোট সুরা মুখাস্ত করাতে শুরু করি। যখন হুনাইনের বয়স তিন বছর হয় তখন থেকে তাকে নিয়মিত কুরআনুল কারিম মুখস্ত করার ক্ষেত্রে বাড়িতেই সময় দেয়া শুরু করেন বলেও জানান হুনাইনের মা।

তিনি আরও বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় দীর্ঘ প্রায় ৭ মাস বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে হয়েছে। এই সময়টি হুনাইনের জন্য পুরো কুরআন মুখস্ত করতে সুযোগ তৈরি করে দিয়েছে। আর তাতে মাত্র ৬ বছর বয়সেই পবিত্র কুরআন মুখস্থ করার সৌভাগ্য অর্জন করে।

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬