মসজিদুল হারামে নামাজের অনুমতি দিয়েছে সৌদি আরব

১৮ অক্টোবর ২০২০, ১২:৩৩ PM
মসজিদুল হারামে নামাজের অনুমতি দিয়েছে সৌদি আরব

মসজিদুল হারামে নামাজের অনুমতি দিয়েছে সৌদি আরব © ইন্টারনেট

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। নিজ দেশের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের এই অনুমতি দেয়া হেয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আজ রোববার সকালে জানায়, সাত মাস পর এ অনুমতি দেয়া হলো।

করোনা মহামারির কারণে গত মার্চ থেকে ইসলাম ধর্মের পবিত্র স্থানটিতে সীমিত আকারে নামাজ চললেও জামাত বন্ধ ছিল। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতিও ছিল না। শুধু ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদের কর্মচারীরা নামাজ আদায় করতে পারতেন।

গত ১৭ মার্চ এক ঘোষণায় সৌদি আরব সরকার মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া বাকি সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করে। পরে এ দুটি মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়। পরে গত ৪ অক্টোবর ওমরাহ যাত্রীদের জন্য মসজিদুল হারাম খুলে দেয়া হয়।

আজ রোববার পর্যন্ত সৌদি আরবে তিন লাখ ৪১ হাজার ৮৫৪ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ১৬৫ জনের।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬