ভারতে করোনা পজিটিভ ও নেগেটিভের মধ্যে মারামারি

০৮ জুলাই ২০২০, ০৫:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার ১৮ নম্বর দমদম রোড এলাকায় করোনা আক্রান্ত ও করোনা আক্রান্ত নন এমন সাধারণ মানুষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জি২৪ ঘন্টার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই এলাকার একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু সেই রোগী ও তার পরিবার কোন স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘোরাফেরা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাদেরকে স্বাস্থ্যবিধির কথা বললে মারামারির ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘর্ষের জেরে অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের অভিযোগ, সেই রোগী ও রোগীর পরিবার কোন স্বাস্থ্যবিধি মানছেন না। তাঁরা সেটা বলতে গেলে, তাঁদের সঙ্গে তর্কাকরি বেঁধে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরে তা সংঘর্ষে রুপ নেয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬