৫০ বছরে ভারতে নিখোঁজ ৫ কোটি নারী, শীর্ষে চীন

০১ জুলাই ২০২০, ১০:১৫ AM

© ফাইল ফটো

৫০ বছরে বিশ্বে নিখোঁজ হয়েছেন প্রায় ১৪ কোটি নারী। এরমধ্যে শুধু ভারতেই নিখোঁজ নারীর সংখ্যা অন্তত পাাঁচ কোটি। আর এ তালিকার শীর্ষে থাকা অপর দেশ চীন। চলতি বছরের দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট মতে, ১৯৭০ সালে বিশ্বে নিখোঁজ নারীর সংখ্যা ছিল প্রায় ছয় কোটি ১০ লাখ। ২০২০ সালে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি ২৬ লাখে। এ পর্যন্ত ভারত থেকে মোট চার কোটি ৫০ লাখ নারী নিখোঁজ হয়েছেন। আর চীনে এই সংখ্যা সাত কোটি ২০ লাখ।

জানা গেছে, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে দেশটিতে প্রায় চার লাখ ৬০ হাজার যুবতী নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের রিপোর্টে রয়েছে অন্য আশঙ্কাও। বলা হচ্ছে, করোনার কারণে লকডাউন যদি আরও ছয় মাস বাড়ানো হয়, তাহলে আরও েএক কোটি ৩০ লাখ নারী নিখোঁজ হতে পারে।

রিপোর্টে উদ্বেগ প্রকাশ করলেও, ভারত ও ভিয়েতনামের মতো কিছু দেশ নারীদের সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে জাতিসংঘ।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬