সীমান্তে উত্তেজনার মধ্যেও ভারতে ৫০ সেকেন্ডে বিক্রি হয়ে গেল সব চীনা ফোন!

২৮ জুন ২০২০, ১১:১৫ AM

© সংগৃহীত

লাদাখ সীমান্তে সংঘর্ষে কয়েকজন সেনার মৃত্যুর ঘটনায় ভারতজুড়ে চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা টিভি, স্মার্টফোনসহ ব্যবহার্য জিনিসপত্র ধ্বংস করার ভিডিও দেখা গেছে।

তবে এমন উত্তেজনার মধ্যে চীনা কোম্পানি রেডমির নতুন সব ফোন ভারতে মাত্র ৫০ সেকেন্ডেই বিক্রি হয়ে গেছে! রেডমি নোট নাইন প্রো ম্যাক্স মডেলের ফোনটি বাজারে আসার প্রথম দিনেই ৫০ সেকেন্ডে ‘স্টক আউট’ হয়ে যায়।

এতে চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছে খোদ ভারতের গণমাধ্যম। সমালোচনার ঝড় বইছে তাদের বিভিন্ন প্রতিবেদনে।

ভারতে রেডমি কোম্পানির প্রধান মনুকুমার জৈন টুইট করে জানান, ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্মার্টফোনের স্টক শেষ হয়ে যায়। পরের সপ্তাহে আরো বেশি পরিমাণে বাজারে আনতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

চীনা স্মার্টফোনের যথেষ্ট চাহিদা রয়েছে ভারতে। এর মূল কারণ, কম দাম। এ চাহিদার ক্ষেত্রে দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যেও ভাটা পড়েনি।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬