লকডাউনে

এক মাসে সাড়ে ১১ কোটি ভারতীয় চাকরি হারিয়েছেন!

১৩ মে ২০২০, ০২:১৩ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাস এরই মধ্যে মহামারি আতঙ্ক সৃষ্টি করেছে। সব জায়গায়ই এর প্রভাব পড়েছে। বাদ যায় নি অন্য দেশের মতো ভারতের চাকরির বাজারেও। সম্প্রতি মোদি সরকার আর্জি জানিয়েছিল, কাউকে চাকরি থেকে তাড়াবেন না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আরও বাড়ছে বেকারত্বের হার। ভারতে মোট ১১ কোটি ৪০ চাকরি লকডাউনের বাজারে অবলুপ্ত হয়ে গেছে বলে জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)।

সিএমআইই জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ী ও দিনমজুররা।

গতকালের তথ্য অনুযায়ী, ৩ মে-র সপ্তাহে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৭.১ শতাংশ, যেটা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। ভারতে শিল্পোত্পাদন কমেছে ১৬.৭ শতাংশ।

ম্যানুফ্যাকচারিংয়ে উত্পাদন কমেছে ২০.৬ শতাংশ, বিদ্যুত্ উত্পাদন কমেছে ৬.৮ শতাংশ। ২৬ এপ্রিলের সপ্তাহে বেকারত্ব ছিল ২১.১ শতাংশ, তার আগের সপ্তাহে ২৬.২ শতাংশ।

প্রসঙ্গত, করোনার জেরে ভারতে ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। ধাপে ধাপে তা বৃদ্ধি করা হয়েছে। ১৮ মে থেকে যে চতুর্থ লকডাউন হবে, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। এতে অবশ্য করোনা দমেনি।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬