রমজান উপলক্ষে মাইকে আজানের অনুমতি কানাডায় (ভিডিও)

০৪ মে ২০২০, ০৫:০৮ PM

© টুইটার

করোনাভাইরাসের এ সময়ে রমজান উপলক্ষে এবারই প্রথম কানাডার মসজিদে মাইকে আজান দেয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে অটোয়া, টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদে নিয়মিত আজান ও নামাজ হলেও মাইকে কখনও আজান দেয়া হয় না। - খবর সিবিসি নিউজের

অটোয়া, টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের বিভিন্ন মসজিদের মাইকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া হচ্ছে। তবে এ সুযোগ শুধু রমজান মাসেই থাকছে। রমজান মাস শেষ হলে মাইকে আজান দেয়ার এ সুযোগ থাকবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

টরেন্টোর মসজিদে ওমর-এ মহামারির এ সময়ে রমজানে প্রথম মাইকে আজান দেয়া হয়। মসজিদটির ইমাম হাজি আবু বকর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ অনুমতিতে আমরা খুবই খুশি। ইমাম হাজি আবু বকর জানান, ডোনল্যান্ড অ্যাভিনিউয়ের পূর্বদিকে ড্যানফোর্থ অ্যাভিনিউতে অবস্থিত মদিনা মসজিদেও গত সপ্তাহ থেকে নামাজের সময় আজান প্রচার করা হচ্ছে।

লোকজনকে মসজিদে সমবেত হওয়ার জন্য মাইকে উচ্চ আওয়াজে আজান দেয়া নয়, বরং নামাজ, ইফতার ও সাহরির সময় জানিয়ে দেয়ার জন্যই এ আজান দেয়া। যাতে মানুষ যথা সময়ে নামাজ ও রমজানের ইবাদতগুলো পালন করতে পারে।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল থেকে কানাডায় পবিত্র রমজান শুরু হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এ রমজান। ততদিন মাইকে আজান দেয়ার সুযোগ পাবে কানাডার বিভিন্ন প্রদেশের মসজিদগুলো।

কানাডায় মসজিদে নামাজ পড়ার বিধান থাকলেও দীর্ঘদিন ধরে মাইকে উচ্চ আওয়াজে আজান দেয়ার অনুমতি নেই। হ্যামিল্টন শহরের মাউন্টেন মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেন, দেশটির মসজিদে মাইকে উচ্চ আওয়াজে আজান দেয়ায় কানাডায় বসবাস করা সব মুসলিমদের জন্যই ঐতিহাসিক। কারণ এর আগে এখানকার মানুষ মাইকে আজান দেয়া শোনেনি। অনুমতি পাওয়ায় প্রথমবারের মতো তাদের সে সৌভাগ্য হচ্ছে।

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close