কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ PM
সর্বশেষ ২০১৯ সালে আয়োজিত বাংলা নববর্ষ উদযাপনের ছবি

সর্বশেষ ২০১৯ সালে আয়োজিত বাংলা নববর্ষ উদযাপনের ছবি © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ বিরতির পর আবার প্রশাসনের উদ্যোগ বাংলা নববর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে আবার নববর্ষের উৎসব পালিত হওয়ার পদক্ষেপ নেওয়ায় শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় তাদের উচ্ছ্বাসের কথা ব্যক্ত করেছেন।

এ বিষয়ে ৬ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করে নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিসুর রহমান ভুঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৈশাখী মেলার আয়োজন করা হবে। এ ছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাপ খেলা, বানর খেলা, ট্রেজার হান্ট, ম্যাজিক শো, ঘুড়ি উৎসব, মোরগ লড়াই এবং কাবাডির মতো বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয় এবং সবশেষে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের এমন বিজ্ঞপ্তির পর শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। শিক্ষার্থীরা জানিয়েছে দীর্ঘ বিরতির পর কুয়েটে প্রশাসনের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সব শিক্ষার্থী নিজ ক্যাম্পাসে প্রথমবারের মত বৈশাখের উৎসব উদযাপন করতে যাচ্ছে। শিক্ষার্থীদের থেকে জানা যায় সর্বশেষ ২০১৯ সালে কুয়েটে শেষবারের মতো পহেলা বৈশাখ উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এবারের আয়োজন সম্পর্কে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নিপুন গাইন বলেন, ‘এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। অনেকদিন পরে নিজেদের ক্যাম্পাসে এই অনুষ্ঠান উদযাপন করতে পারবো ভেবে আমরা আনন্দিত। দিনটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি, এবারের পহেলা বৈশাখে ক্যাম্পাসে আমাদের সুন্দর কিছু সময় কাটবে।’

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গ্রহণ করা উদ্যোগের ব্যাপারে পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. হাসান আলী বলেন, ‘দীর্ঘদিন পর কুয়েটে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ভাইস চ্যান্সেলর স্যার আমাকে নির্দেশ দিয়েছেন জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠান আয়োজন করতে। এ বছর আমাদের এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে যাতে এই অনুষ্ঠান কুয়েটের গণ্ডি পেরিয়ে পুরো খুলনাবাসীর জন্য এক আনন্দময় ও উপভোগ্য অনুষ্ঠানে পরিণত হতে পারে।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬