দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন গুদামে আগুন, নিহত ৩৮

৩০ এপ্রিল ২০২০, ০৮:৫৬ AM

দক্ষিণ কোরিয়ার ইনছন শহরে স্থানীয় সময় একটি নির্মাণাধিন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।

ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইনছন শহরে ওই নির্মাণাধিন গুদামে স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নেভানো সম্ভব হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬