প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!

০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে আলাদাভাবে মার্কিং করার পরিকল্পনা নেই বেনিনের। বরং মেসির বিদায়ী ম্যাচটি উপভোগ করতে চান বেনিনের ডিফেন্ডার তিজানি মোহামেদ। ম্যাচের কয়েক ঘণ্টা আগে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে ‘বিশ্বের সেরা’ ও ‘কিংবদন্তি’ বলে অভিহিত করেছেন তিনি।

সি৫এন-কে দেওয়া সাক্ষাৎকারে তিজানি মোহামেদ বলেন, “আমরা মেসিকে মার্কিং করব না। আমরা শুধু এই ম্যাচটি উপভোগ করব। আমি তাকে দেখব এবং বলব—‘মেসি, তুমি একজন কিংবদন্তি।’”

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও স্পষ্ট করেছেন বেনিনের এই আন্তর্জাতিক ফুটবলার। এমনকি তিনি আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত যেন আর্জেন্টিনাই ম্যাচটি জেতে।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি মেসির আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ উপস্থিতি হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে। ৮৫ হাজারেরও বেশি দর্শকের সামনে জাতীয় দলের হয়ে বিদায় নেবেন আর্জেন্টাইন এই অধিনায়ক। দেশের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি এবং জিতেছেন একাধিক শিরোপা, যার মধ্যে ২০২২ সালের বিশ্বকাপও রয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচে পৌঁছাতে বেনিনকে কম ভোগান্তি পোহাতে হয়নি। প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ ভ্রমণের পাশাপাশি তাদের থাকার ব্যবস্থাও প্রত্যাশামতো ছিল না বলে জানা গেছে। তবে এসব প্রতিকূলতা পেছনে ফেলে ম্যাচটির ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করতেই প্রস্তুত দলটি।

তিজানি মোহামেদ বলেন, “এই উদ্‌যাপনকে নিখুঁত করে তুলতে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।”

‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না…
  • ০৬ অক্টোবর ২০২৬
নজিরবিহীন শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেফতার ছাড়া…
  • ০৬ অক্টোবর ২০২৬
অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬