মেসির ‘১০ নম্বর জার্সি’ নিয়ে নতুন সিদ্ধান্ত

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিতে আর কাউকে দেখা যাবে না। অধিনায়কের জাতীয় দলের শেষ ম্যাচ পর্যন্ত এই নম্বরটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদায়ের পরই ঠিক করা হবে তার উত্তরসূরি।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। এর আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচে কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি দেওয়া হবে না।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘এই ম্যাচগুলোতে কাউকে ১০ নম্বর দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর ম্যাচের আগে আমরা কাউকে এটি দেব না। এরপর দেখব, কাকে দেওয়া যায়।’

মেসির পর আর্জেন্টিনার নতুন ১০ নম্বর কে হবেন, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে স্কালোনির পরিকল্পনা, ভবিষ্যতে একজন নির্দিষ্ট খেলোয়াড়ের কাছেই স্থায়ীভাবে এই জার্সি তুলে দেওয়া।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘বাছাইপর্বে একই খেলোয়াড়কে সবসময় এই নম্বর পরতেই হবে, এমন নয়। তবে আমাদের ভাবনা হচ্ছে, একজনই এটি রাখবে। কারণ, এই জার্সি পরার সঙ্গে অনেক সুন্দর বিষয় জড়িয়ে আছে। এখনো আমরা কাউকে ঠিক করিনি।’

স্কালোনির অধীনে মেসির অনুপস্থিতিতে বেশ কয়েকজন খেলোয়াড় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছেন। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে মেসি না থাকায় এই নম্বরের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এর আগে অ্যাঞ্জেল কোরেয়া ও পাওলো দিবালাও আর্জেন্টিনার ১০ নম্বর পরেছেন।

তবে মেসির আনুষ্ঠানিক বিদায়ের পর বিষয়টি আর সাময়িক থাকবে না। প্রায় দুই দশক ধরে মেসির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা এই ঐতিহাসিক নম্বরের স্থায়ী উত্তরসূরি বেছে নিতে চান স্কালোনি। তাই আপাতত সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষেই শেষবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন মেসি।

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল ফার্নেস অয়েলের দাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পূজায় বেসরকারি চাকরিজীবীদের ছুটি কত দিন?
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬