অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব

০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ PM
আকিব জাবেদ

আকিব জাবেদ © টিডিসি ফটো

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেস এ সম্প্রতি যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। তিনি প্রতিষ্ঠানটির নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন।

আকিব রুয়েটের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আকিব জাবেদ অর্জন করেন বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য। 

উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও ধারাবাহিকভাবে এগিয়ে আছেন আকিব। গবেষণার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। যা একই সাথে রুয়েট শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে দক্ষতার সাথে এগিয়ে চলার বিষয়টি তুলে ধরে।

ঢাকা-চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, নেই সচিবালয়-বাংলাদ…
  • ২৭ অক্টোবর ২০২৬
পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখা নতুন সচিবালয় নির্মাণের সামগ্…
  • ২৭ অক্টোবর ২০২৬
বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য…
  • ২৭ অক্টোবর ২০২৬
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৭ অক্টোবর ২০২৬
কেউ ১ বছর, কেউ ৩ বছর পরীক্ষা দিতে পারবেন না— শাস্তি পেলেন জ…
  • ২৭ অক্টোবর ২০২৬