এবার করোনায় আক্রান্ত পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর

২৯ এপ্রিল ২০২০, ০৪:৩২ PM

© এনডিটিভি

পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল করোনা আক্রান্ত হয়েছেন! ইসমাইল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের খুবই ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্যতম বলে জানা যায়। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতা ইসমাইল জানিয়েছেন, করোনা সংক্রমণকে হারাতে তিনি একেবারে প্রস্তুত।

এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তিনি এক টুইটে বলেন, ‘আমি করোনাভাইরাস সংক্রমিত হয়েছি... আল্লাহ আমাকে এই মহামারীর বিরুদ্ধে লড়ার শক্তি দিক।’

প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর দলের বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা গভর্নরের দ্রুত আরোগ্য লাভের কামনা করছেন। ইমরান খান টুইট করেন, ‘প্রার্থনা করি যাতে গভর্নর ইমরান ইসমাইল দ্রুত সেরে ওঠেন। আল্লাহ তাঁকে এই রোগের সঙ্গে লড়ার শক্তি দিক।’

ইমরান ইসমাইল টুইটারে সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ‘আমার দ্রুত সেরে ওঠার কামনা করেছেন যারা, ক্যাবিনেটের সমস্ত সদস্য, বন্ধু, পরিবারের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার শরীর ঠিক আছে।’

গভর্নর ইমরান ইসমাইল আপাতত স্ব-বিচ্ছিন্নভাবেই রয়েছেন। সংক্রমণ হওয়ার আগে টানা ১০ দিন বেশ ব্যস্ত কর্মসূচি ছিল তাঁর। এই সময়ে তিনি বেশ কিছু মানুষের সংস্পর্শে আসেন এবং বেশ কিছু মানুষের সঙ্গে বৈঠকও করেন।

পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমিতদের মধ্যে ইমরান ইসমাইল দেশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। এর আগে সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী সৈয়দ গনির দেহেও এই সংক্রমণ ধরা পড়ে। তবে তিনি সেরে উঠেছেন।

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের খবর, করোনাকে হারিয়ে পাকিস্তানে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ২৩৩ জন। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, দেশে করোনা সংক্রমণে ভুগছেন ১৪ হাজার ৭৯ জন মানুষ।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬