ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশি চিকিৎসকের ছেলে

২৮ এপ্রিল ২০২০, ০৫:৩৩ PM
আব্দুল মাবুদ চৌধুরী

আব্দুল মাবুদ চৌধুরী © বিবিসি

ব্রিটেনে করোনাভাইরাসে বাংলাদেশি একজন চিকিৎসকের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর তার ছেলে সরকারের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন। ১৮ বছর বয়সী ইনতিসার চৌধুরী বলেছেন, ক্ষমা চাইলে সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

তার পিতা আব্দুল মাবুদ চৌধুরী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা এনএইচসের একজন চিকিৎসক ছিলেন। চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান।

ব্রিটেনে সরকারি হিসেবে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী ও ১৬ জন কেয়ার ওয়ার্কার করোনাভাইরাসে মারা গেছেন। ডা. চৌধুরী তার মৃত্যুর আগে স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিইর অভাবের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বর্তমান সঙ্কটে ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইন কর্মীদের কাজের প্রশংসা করে বলেছেন, সমস্যার সমাধানে তারা সর্বক্ষণ কাজ করে চলেছেন।

ইনতিসার চৌধুরী বলেন, ‘ভাইরাসটি মোকাবেলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এটা কোন দোষ স্বীকার নয়। এতে আপনি আরো বেশি মানবিক হয়ে উঠবেন। আজকের সংবাদ সম্মেলনের সময় আপনি কি দয়া করে আমার জন্য জনগণের কাছে এই ক্ষমাটুকু চাইতে পারবেন?’

এর জবাবে হ্যানকক বলেছেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন পরিস্থিতি উন্নয়নে তাদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ। খবর: বিবিসি বাংলা।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬