প্রতীকি ছবি
করোনাভাইরাস থেকে বাঁচতে অ্যালকোহল পান করে ইরানের সাতশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তথ্য মতে, মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।
ইরানের জাতীয় করোনা প্রতিরোধ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত অ্যালকোহলের বিষক্রিয়ায় ৭২৮ জন ইরানির মৃত্যুর ঘটনা ঘটেছে। রিপোর্টে দেখা গেছে, গত বছর এই বিষক্রিয়ায় যেখানে মারা গিয়েছিল মাত্র ৬৬ জন।
এরই মধ্যে ইরান সরকার উৎপাদনকারীদের বিভিন্ন রঙ দিয়ে মিথানলকে আলাদা করতে বলছেন যেনো ক্ষত সারাতে ব্যবহৃত ইথানলের সাথে মানুষ এটিকে মিলিয়ে না ফেলে। মিথানলের কারণে বমি ভাব, বুকে ব্যাথা,অঙ্গ বিকলঙ্গ, অন্ধত্ব সাথে মৃত্যুর মত ঘটনাও ঘটতে পারে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, মিথেন অ্যালকোহল খেয়ে পাঁচ হাজার ১১ জন মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ৯০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন।
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার হোসেইন হাসানিয়া বলেন, দৃষ্টিশক্তি হারানো মানুষের সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।