অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন গবেষক দলে বাঙালি তরুণী

২৮ এপ্রিল ২০২০, ০৮:৩৬ AM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি লাখ লাখ মানুষ। এরই মধ্যে মৃত্যুমিছিলে দিশেহারা বেশকিছু দেশ। এদিকে এ ভাইরাসের ওষুধ বা ভ্যাকসিন এখনও উদ্ভাবন করা সম্ভব না হলেও অনেকটা কাছাকাছি পৌঁছে গেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষক দল। আর এ গবেষক দলের অন্যতম সদস্য কলকাতার বাসিন্দা বাঙালি নারী চন্দ্রা দত্ত।

অক্সফোর্ডে বসবাসারী ৩৪ বছরের চন্দ্রা কোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানেজার হিসেবে কাজ করছেন। গত বৃহস্পতিবার মানব শরীরের পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন। হিউম্যান ট্রায়ালে উত্তীর্ণ হয়ে গেলে এই ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সাধারণের জন্য পাওয়া যাবে। করোনা ভ্যাকসিন টিমের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন চন্দ্রা।

কলকাতার গলফ গার্ডেনের বাসিন্দা চন্দ্রা গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তারপর হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোজি নিয়ে পড়াশোনা করে ২০০৯ সালে বায়ো টেকনোলজিতে এমএসসি পড়তে যুক্তরাজ্যে চলে যান তিনি। আর এখন করোনার ভ্যাকসিন খোঁজা সেই দলের সঙ্গে কাজ করছেন।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬