ইসলাম বুঝতে রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি

২৭ এপ্রিল ২০২০, ১০:২৬ PM
পল ব্রিস্টো

পল ব্রিস্টো © সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতিতেই আসল এবারের পবিত্র মাহে রমজান। গেল শুক্রবার থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে রোজা। যদিও রোজা মুসলিমদের ধর্মীয় ইবাদত তবুও ইসলাম ধর্মকে বুঝতে এ রোজা রাখা শুরু করেছেন যুক্তরাজ্যের অমুসলিম এমপি পল ব্রিস্টো। তিনি ইংল্যান্ডের পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সাংসদ।

পল ব্রিস্টো টুইটারে এক ভিডিও বার্তার মাধ্যমে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়। রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, রমজানের প্রথম সপ্তাহে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। এটি একই প্রবণতা যা আমাকে লেন্টের জন্য চকলেট ছেড়ে দিতে হয়েছিল। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই।

এদিকে যুক্তরাজ্যজুড়ে অনেকগুলো মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম চালু করেছে। এরই মধ্যে ইমামরা তাদের সম্প্রদায়ের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে মিশে মনোবল বৃদ্ধির করার চেষ্ট করছেন। গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রভাবশালী সেলিব্রিটিরা ‘রমজানএটহোম’ নামের একটি ক্যাম্পেইন পরিচালনা করছেন। তাতে মুসলমানদের এই রমজানে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। [সূত্র: মিডিলইস্ট মনিটর]

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬