করযে হাসানা সামাজিক প্রকল্পের উদ্যোগে রাস্তা সংস্কার 

ঠাকুরগাঁও পীরগঞ্জের সামাজিক উন্নয়ন সংগঠন ‘করযে হাসানা সামাজিক প্রকল্পের উদ্যোগে প্রায় একশ মিটার রাস্তার মেরামত কাজ চলছে। খামার নারায়নপুর ও সাটিয়া ছিটমহল গ্রাম থেকে কৃষিক্ষেতে যাওয়ার একমাত্র পথটিতে ইটের সাল্টি ফেলে মেরামত কাজ শুরু করেছে সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে কৃষিজমিতে যাওয়ার এই একমাত্র রাস্তাটি অবহেলায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতে রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়। ক্ষেত থেকে ফসল ঠিকভাবে ঘরে তুলতে এলাকাবাসির খুব কষ্ট পোহাতে হয়। এলাকার মানুষ দীর্ঘদিন থেকে এই যাতায়াত ভোগান্তিতে চলাফেরা করছে।

খামার নারায়নপুর ও সাটিয়া ছিটমহল থেকে কৃষিজমিতে যাওয়ার বিকল্প কোন রাস্তা না থাকায় কাঁদা পাড়ি দিয়েই স্থানীয় লোকদের চলাফেরা করতে হয়। এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানায়, ইতোপূর্বে রাস্তার সংস্কারের জন্য জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করলেও তারা বরাদ্দ নেই বলে জানান। এভাবে রাস্তার মেরামত করা হয়নি।

এ বিষয়ে করযে হাসানা সামাজিক প্রকল্পের উদ্যোক্তা ও সমন্বয়ক মো. পারভেজ মোশারফ বলেন, দীর্ঘদিন থেকে রাস্তার এমন বেহাল দশা থাকার কারণে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। তাই সামাজিক উন্নয়ন সংগঠন করযে হাসানা সামাজিক প্রকল্পের নিজস্ব উদ্যোগে গ্রামের মানুষের কাছ থেকে কিছু কালেকশন ও চেয়ারম্যানের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে প্রকল্প তার নিজস্ব অর্থ ব্যয়ের মাধ্যমে রাস্তার সংস্কারের কাজ শুরু করেছি। গত ১৮ এপ্রিল রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়। আশা করি দুই একদিনের মধ্যে রাস্তার মেরামত কাজ সম্পূর্ণ করে জনসাধারণের চলাচলে ভোগান্তি কমানো সম্ভব হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ‘করযে হাসানার প্রসার করি, সুদ মুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ২৫ অক্টোবর সাত সদস্যের কমিটি নিয়ে পথচলা শুরু করে সংগঠনটি। অসহায় দিনমজুর গরীবদের মাঝে সুদবিহীন ঋণ প্রদানের মাধ্যমে সমাজকে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে এই সংগঠনটি। ইতোমধ্যে প্রায় বিশ হাজার টাকার পূঁজি দিয়ে প্রায় দুই লক্ষ টাকার সুদবিহীন ঋণ লেনদেন করে গ্রামের অসচ্ছল মানুষদের বিপদের বন্ধু হয়ে উঠেছে প্রকল্পটি।

এছাড়াও সংগঠনের অর্থায়নে করোনা সংকটে ত্রাণ বিতরণ সহ রমজান মাসে ফ্রি শাকসবজি বিতরণের উদ্দেশ্যে শাক সবজি চাষ করা হচ্ছে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬