মসজিদ খুলে দিচ্ছে ইরান

২৭ এপ্রিল ২০২০, ১০:৩৮ AM

© সংগৃহীত

ইরানে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের নিয়মিত বৈঠকের পর এর সভাপতি ড. হাসান রুহানি করোনা সংক্রমণের মাত্রা কমে আসার ভিত্তিতে সারাদেশের শহরগুলোকে লাল, হলুদ ও সাদা এই তিন ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে দেশের অন্তত ১০০ শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান আবার খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে করোনা প্রাদুর্ভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সারাদেশের সকল মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল।

লাল ও হলুদ হিসেবে চিহ্নিত শহরগুলোতে আগের মতোই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে। তবে সংক্রমণ কমে আসার কারণে সাদা হিসেবে চিহ্নিত প্রায় ১২৭টি শহরে বিধিনিষেধ উঠিয়ে নেয়া হচ্ছে।

শিগগিরই কিছু নিয়ম মেনে চলার শর্তে এসব শহরের মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি।

সাদা শহর চিহ্নিত করার উপায় সম্পর্কে তিনি বলেন, কোনো শহরে যদি এক সপ্তাহে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হন বা মারা না যান এবং সেইসঙ্গে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়তে থাকে তবে ওই শহরকে আরো এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে।

দ্বিতীয় সপ্তাহে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে ওই শহরকে সাদা শহর হিসেবে চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬