যুক্তরাষ্ট্রে করোনায় ১৯৮ বাংলাদেশির মৃত্যু

২৬ এপ্রিল ২০২০, ০৯:৪৩ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরো ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রানঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত ১৯৮ জন বাংলাদেশির মৃত্যু হলো।রোববার বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

স্থানীয় সময় শনিবার মৃত্যুবরণকারী বাংলাদেশিরা হলেন মিজানুর রহমান, ফরিদ আহমেদ ছাইদুল, বাবলী নেওয়াজ ও মহিউদ্দিন।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৩৩২ জনের প্রাণহানি হয়েছে। তবে একই দিনে সুস্থের সংখ্যাও বেড়েছে। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছে ১ লাখেরও বেশি মানুষ।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো’র তথ্য অনুযায়ী, রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজারেরও বেশি। আর করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭১ হাজার ৫৯০ জনের।

এদিকে আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, মহামারি এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫৪ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ১৬২ জন।

 

 

১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আইরিচ আই হসপিটালের যাত্…
  • ০২ মার্চ ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ মার্চ ২০২৬
অত্যাধুনিক ফিচার নিয়ে ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই-৩১ডি
  • ০২ মার্চ ২০২৬
উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যাল…
  • ০২ মার্চ ২০২৬
নেতানিয়াহুর অফিসে হামলা চালিয়েছে ইরান
  • ০২ মার্চ ২০২৬
উপকূলের মহিষের দুধের দই, রোজায় চাহিদা বেড়েছে তিন গুণ
  • ০২ মার্চ ২০২৬