করোনা জয় করে কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

২৬ এপ্রিল ২০২০, ০৭:০৩ PM

© ফাইল ফটো

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার (২৭ এপ্রিল) কাজে ফিরছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র শনিবার এ খবর নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে এপ্রিলের শুরুতে তিন রাত আইসিইউতে ছিলেন বরিস। সুস্থ হওয়ার পর এতদিন বিশ্রামে ছিলেন ৫৫ বছর বয়সী সরকার প্রধান।

গত মাসে প্রধানমন্ত্রী জনসনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর তিনি সেলফ আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ৫ই এপ্রিল তাকে সেন্ট থমাস হাসপাতালে নেয়া হয়।

পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সেখানে তিনদিন আইসিইউতেও রাখা হয় তাকে। পরবর্তীতে শারীরিক অবস্থা ভালো হওয়ায় সাধারণ ওয়ার্ডে নেয়া হয় বরিসকে। হাসপাতালে নেয়ার আগে আইসোলেশনে থাকার সময় ঘরে থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে গেছেন বরিস জনসন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিএসে দাপট দেখাচ্ছেন ২৪-২৬ বয়সধারীরা, ত্রিশোর্ধ্ব মাত্র ৫%
  • ২০ এপ্রিল ২০২৬