এনাফ ইজ এনাফ: ট্রুডো

২৪ মার্চ ২০২০, ১২:১৫ PM

© সংগৃহীত

যে ভাবেই হোক আমরা মানুষের ঘরে থাকা নিশ্চিত করব। হয় মানুষকে সচেতন করে, না হয় বলপ্রয়োগ করা হবে। কেউ সেটা ঠেকাতে পারবে না। এক প্রকার বিরক্ত হয়েই এ সব কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার অটোয়াতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সামাজিক দূরত্ব বজায় রেখে যারা চলছেন না এমন ব্যক্তিদের এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় বিরক্ত হয়ে ট্রুডো বলেন, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে) ঘরে যান এবং সেখানেই অবস্থান করুন।

তিনি বলেন, আপনারা যদি এ পরামর্শ এড়িয়ে যান, মানুষের সাথে মিশেন কিংবা জনসমাগমপূর্ণ স্থানে যান তাহলে আপনি শুধু নিজেদেরই যে ঝুঁকিতে ফেলছেন তা নয়, অন্যদেরও ঝুঁকিতে ফেলছেন।

কানাডায় এখন পর্যন্ত ১৪৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ২০ জন।

মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬