করোনাভাইরাসে আরও এক বাংলাদেশির মৃত্যু

২৪ মার্চ ২০২০, ১১:৫২ AM

© প্রতিকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির কর্তৃপক্ষ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে। বাংলাদেশে ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ জন। মারা গেছেন তিনজন।

আর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৫ জন। প্রাণ হারিয়েছেন ৫৮২ জন।

বিশ্বব্যাপী তিন লাখ ৭৮ হাজার ৮৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ দুই হাজার ৬৯ জন।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ জনে। নতুন করে সাত জন মারা যাওয়ায় সেখানে মোট মৃতের সংখ্যা তিন হাজার ২৭৭ জন। ইতালিতে এ ভাইরাসে আক্রান্ত ৬৩ হাজার ৯২৭ জনের শরীরে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৭ জনে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬