নিজের মদের কারখানায় স্যানিটাইজার তৈরি করছেন ওয়ার্ন

২৩ মার্চ ২০২০, ০২:১৩ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যে মানবতার সেবায় এগিয়ে এলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। নিজের অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মদ বানানো বন্ধ করে স্যানিটাইজার বানানো শুরু করেছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৮৫০ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে সাতজনের। করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের মতো হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়াও।

বিপর্যয়ের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার আহ্বানে সাড়া দিয়ে ওয়ার্ন তার মদের কারখানায় স্যানিটাইজার বানানো শুরু করেছেন। গত ১৭ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ ‘মেডিক্যাল-গ্রেড’ স্যানিটাইজার পশ্চিম অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালকে দেওয়া হবে। সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার ওয়ার্ন ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট পেয়েছেন। নিজের টেস্ট অর্জন অনুসারে মদের কোম্পানির নাম রাখেন ‘সেভেন জিরো এইট জিন’।

ইনস্টাগ্রামে অন্যদেরও এগিয়ে আসার আহবান জানিয়ে ওয়ার্ন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ানদের জন্য সময়টা কঠিন। রোগটার সঙ্গে লড়তে ও মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসা ব্যবস্থার সাহায্যার্থে সবার এগিয়ে আসা উচিত।’

তিনি বলেন, ‘আমি খুশি যে, ‘সেভেন জিরো এইট’ এই পরিবর্তনটা করতে পেরেছে। অন্যদেরও এমন কিছু করার আহবান জানাচ্ছি।’

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিজের টেস্ট ক্যাপ নিলামে তোলেন তিনি। সেটি নিলামে ১০ লাখ ডলারে বিক্রি হয়।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬