মানবদেহ থেকে করোনাভাইরাস বের করে যা পেলেন বাঙালি বিজ্ঞানী

২৩ মার্চ ২০২০, ০১:২৭ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমনে এখন টালামাটাল গোটা বিশ্ব। এরইমধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। মানবদেহ থেকে ভাইরাসটি সংগ্রহ করে তার ওপর চলছে গবেষণা।

জানা গেছে, প্রথমে মানবদেহ থেকে ভাইরাসটি বের করেন চীনা গবেষকরা। এছাড়া যুক্তরাজ্য ও কানাডার সানিব্রুক রিসার্চ ইনস্টিটিউট, ম্যাকমাস্টার ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব টরন্টোর বিজ্ঞানীরাও ভাইরাসটি আলাদা করে গবেষণা করছেন।

তাদের মধ্যে মধ্যে একজন বাঙালি বিজ্ঞানীও রয়েছেন। তিনি সামিরা মুবারেকা। মাইক্রোবায়োলজিস্ট সামিরার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

সামিরা বলেন, মহামারি রুখতে হলে মোক্ষম ওষুধ চাই এবং তা অবিলম্বে চাই। তবে সবাইকে দীর্ঘমেয়াদি সমাধানের কথাও ভাবতে হবে।

এছাড়া ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে গবেষণা করছেন অরিঞ্জয়। তিনি বলেন, সার্স-সিওভি-২ ভাইরাসটি আলাদা করা হয়েছে। সে অনুযায়ী যা তথ্য পাচ্ছি, গোটা বিশ্বের বিজ্ঞানীদের তা জানানো হবে। একযোগে চেষ্টা করলে প্রতিষেধক পাওয়া যাবে। ‘টিমওয়ার্ক’ চলছে।

গবেষকরা জানিয়েছেন, ভাইরাসটি মানবদেহ থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হলেও প্রতিবার নিজের চেহারা বদলে ফেলছে। ভাইরাসটি কারও দেহে ঢুকলে শ্বাসযন্ত্রে নিজের প্রতিলিপি গঠন করছে এবং বদলে ফেলছে নিজেকে। এর মধ্যে ভাইরাসটির দু’টি স্ট্রেনের ক্রমেই বেড়ে উঠছে।

কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
শুধু দল নয়, প্লেয়িং ইলেভেনেও চোখ নির্বাচকদের
  • ১১ এপ্রিল ২০২৬
এলাকাবাসীকে নিয়ে প্রতি মাসে উন্মুক্ত সভা করবেন প্রাথমিক প্…
  • ১১ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে মাঠ ছেয়েছে সূর্যমুখীতে, হাসছে কৃষকের মুখ
  • ১১ এপ্রিল ২০২৬
close