ইতালিতে ৯৫ বছরের বৃদ্ধার কাছে হেরে গেল করোনা

২৩ মার্চ ২০২০, ১১:৪৬ AM

© সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত পাঁচ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

তবে এ দুর্যোগের মাঝেও স্বাস্থ্যকর্মীদের মনে কিছুটা স্বস্তি এনে দিল এক বয়স্ক নারীর সুস্থতা।

দেশটির ৯৫ বছর বয়সী এক বৃদ্ধা করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। আলমা ক্লারা করসিনি নামের ওই নারী ইতালির মদেনা প্রদেশের ফানাও শহরের বাসিন্দা। তাকে ৫ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত করেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পরও এই পেনশনভোগীর শরীর ‘দারুণ সাড়া দিয়েছে এবং এখন পুরোপুরি সুস্থ।

ইতালির পত্রিকা গ্যাজেটা ডি মদেনাকে করসিনি বলেছেন, হ্যাঁ, হ্যাঁ, আমি এখন সুস্থ আছি। তারা অনেক ভালো লোক ছিলেন যারা আমাকে দেখাশোনা করেছেন এবং তারা এখন আমাকে বাড়িতে পাঠাবে।

মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬