তবে কি খাবারের মাধ্যমে করোনা ছড়ায়?

২৩ মার্চ ২০২০, ০৯:৩১ AM

© সংগৃহীত

কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির কাশি, থুথু থেকে বিস্তার পায় কোভিড-১৯। তবে প্রশ্ন হলো খাবারের মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়াতে পারে? প্রতিদিন আমরা যে সব খাবার গ্রহণ করছি, তা থেকেও কি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি না?

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফেব্রুয়ারির ২৭ তারিখ এক বিবৃতিতে জানায়, খাবার ও খাবারের প্যাকেজিংয়ের মাধ্যমে কোভিড-১৯ তথা করোনা ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ মেলেনি। এফডিএর সঙ্গে একই সুরে কথা বলেছে ফুড সেফটি অথরিটি অব আয়ারল্যান্ড। মার্চের ৭ তারিখ এক বিবৃতিতে তারা বলে, খাবারের মাধ্যমে মানুষের মাঝে করোনা ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে উভয় প্রতিষ্ঠান থেকেই পরামর্শ দেয়া হয়েছে খাবার প্রস্তুতের সময় খুব ভালোভাবে (২০ সেকেন্ড সময় নিয়ে) হাত সাবানের সাহায্যে ধোয়ার জন্য। কাঁচা খাবার ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ সিদ্ধ করে তবেই খাওয়া যাবে কোনো খাবার। আধা-সিদ্ধ ধরনের খাবার গ্রহণ থেকে এ সময়ে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অবশ্যই এ সময়ে ঘরে তৈরি সাধারণ ও পুষ্টিকর খাবারই ভরসা এবং এতেই জোর দেয়া হবে সবচেয়ে নিরাপদ ও সঠিক সিদ্ধান্ত।

মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬