বেশি ঝুঁকিপূর্ণ কিছু মানুষ, যাদের অবশ্যই ১২ সপ্তাহ ঘরে থাকতে হবে

২৩ মার্চ ২০২০, ০৮:৩৩ AM

© ফাইল ফটো

শারীরিকভাবে একেবারে দুর্বল অবস্থায় থাকা ব্যক্তিদের অন্তত ১২ সপ্তাহ বাড়িতে অবস্থান করতে হবে। ব্রিটিশ সরকার এ নির্দেশনা দিয়েছে। বিশেষ করে যাদের অ্যাজমা, তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেশি।

এ কারণে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, সে দেশে ১৪ লাখ মানুষ উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আজ সোমবার থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে ঘরে থাকতে বলা হচ্ছে। এ নির্দেশনা ও পরামর্শ সংক্রান্ত চিঠি ঝুঁকিতে থাকা সবার কাছে পৌঁছে দেওয়া হবে।

যারা ঘরে থাকবেনঃ

১. যাদের অঙ্গ পরিবর্তন করা হয়েছে।
২. যাদের ক্যান্সার হয়েছে।
৩. যাদের জন্মগতভাবে শারীরিক সমস্যা রয়েছে।
৪. যাদের শ্বাসকষ্ট রয়েছে।
৫. যাদের হজমে গুরুতর সমস্যা রয়েছে।
৬. অ্যালার্জির সমস্যা থাকলে।

নির্দেশনাঃ

১. বাড়ি থেকে বের হবেন না।
২. সমস্যা আছে এরকম কারো সঙ্গে মিশবেন না।
৩. কোনো ধরনের জনসমাগমস্থলে যাবেন না।
৪. যোগাযোগের জন্য মোবাইল, ফোন, ইন্টারনেট ব্যবহার করুন।
৫. কেনাকাটা অনলাইনে সারতে পারেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬