আইসোলেশনে সাকিব আল হাসান

২১ মার্চ ২০২০, ১০:২৩ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি হোটেলে আইসোলেশনে রয়েছেস নিষেধাজ্ঞায় থাকা বিশ্বসেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিদেশে থাকলেও দেশে করোনা পরিস্থিতির খোঁজ রাখছেন সব সময়। আর ভয়াল এ ভাইরাস থেকে বাঁচতে সবাইকে কিছু সহজ পদ্ধতি মেনে চলতে অনুরোধ করেছেন সাকিব। জানিয়েছেন, করোনা সতর্কতার অংশ হিসেবে নিজেকে ‘আইসোলেটেড করে রেখেছেন তিনি।

সাকিব বলেছেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। আপনারা এরই মধ্যে জেনেছেন আমাদের দেশে কয়েকজন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাই পারে আমাদের দেশকে আর আমাদের সুস্থ রাখতে।'

করোনা থেকে বাঁচার সহজ পদ্ধতিগুলো নিয়ে সাকিব বলেন, 'কিছু সহজ পদ্ধতি মেনে চললে আমরা এ রোগ থেকে মুক্ত থাকতে পারব, আমাদের দেশকেও মুক্ত রাখতে পারব। যেমন সাবান দিয়ে হাত ধোয়া। সামাজিক দূরত্ব বজায় রাখা। হাঁচি বা কাশি দেওয়ার সময় সঠিক শিষ্টাচার মেনে চলা। বিদেশফেরত যদি কেউ থাকে তবে তার নিজেকে ঘরে রাখা এবং যেন ঘরের বাইরে না যান সেটা খেয়াল রাখতে হবে।'

 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close