মানবদেহে করোনা টিকার সফল প্রয়োগ করল চীন

২১ মার্চ ২০২০, ০৮:৫৬ PM

© সংগৃহীত

মানবদেহে করোনাভাইরাস টিকার সফল প্রয়োগ করেছে চীন। শুক্রবার চীনা স্বেচ্ছাসেবীদের কোভিড-১৯’র টিকা দেয়া হয়। চীনের সামরিক বিজ্ঞানীরা এ টিকা তৈরি করেছেন বলে শনিবার (২১ মার্চ) দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনা গণমুক্তি ফৌজ সামরিক চিকিৎসা একাডেমির একটি গবেষণা দল এ টিকা বের করেছে। গবেষণা দলের নেতৃত্ব দেন জৈব হুমকি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষজ্ঞ চেন উই। ইবোলার টিকা তৈরির সফলতার ভিত্তিতে কোভিড-১৯'এর টিকা তৈরির কাজ করা হয়। এ জন্য স্থানীয় কয়েকটি কম্পানির সহায়তা নেয়া হয়েছে।

চীনা স্বেচ্ছাসেবীদের প্রথম দলের সবাই উহানের অধিবাসী এবং তাদের বয়স ১৮ থেকে ৬০। প্রথম দলকে চারভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি ভাগে ৩৬ জন করে সদস্য রয়েছেন। টিকা দেয়ার পর ১৪ দিন তাদের সঙ্গরোধ বা কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর টিকার জন্য তাদের শরীরে কোনও খারাপ বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় কিনা তা নির্ণয়ের জন্য গবেষকরা ছয় মাস তাদের ওপর নজর রাখবেন।

গত সোমবার মার্কিন গবেষকরা প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকা দেন। এর মাত্র ১৯ ঘণ্টা পরই চীনের টিকা পরীক্ষামূলকভাবে দেয়ার অনুমতি লাভ করে।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ৩ হাজার ২৫৫জনের প্রাণহানী হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮ জন। বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় ২ লাখ ৮৫ হাজার ৭৭৩ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১ হাজার ৮৭৬ জন। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ৫৮৪ জন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬