সন্তান জন্মদানের একদিন পরেই করোনায় প্রাণ গেল মায়ের

২১ মার্চ ২০২০, ০৫:৩৮ PM

© ফাইল ফটো

সন্তান জন্ম দেয়ার একদিন পরই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মায়ের মৃত্যু হয়েছে। তবে জন্ম নেওয়া সন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে পোল্যান্ডে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়াল। দেশের দক্ষিণের মহর ল্যানকুটের একটি হাসপাতালে মারা যান ওই নারী।

স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদপত্র মেট্রো জানিয়েছে, ২৭ বছর বয়সী এই মহিলার কোনও অন্যকোন স্বাস্থ্য সমস্যা ছিল না। সম্প্রতি তিনি ইতালি থেকে ফিরে এসেছিলেন। পরে তার মাঝে করোনার সংক্রমণ ধরা পড়ে।

পোল্যান্ড করোনাকে মহামারি হিসাবে ঘোষণা করেছে এবং ইস্টার পর্যন্ত সমস্ত স্কুলের ক্লাস বাতিল করেছে। যাদুঘর, থিয়েটার এবং সিনেমাহল এবং ৫০ জনের বেশি লোকের সমাগম হয় এমন সব আনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।

পোল্যান্ডে এখন পর্যন্ত ৪৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের। শনিবার (২১ মার্চ) বিকাল পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১১ হাজার ৫৮৭ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩২০ জন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬