সরকারি গুদামে প্রচুর খাদ্য মজুদ আছে, বেশি কিনবেন না: প্রধানমন্ত্রী

২১ মার্চ ২০২০, ০১:৫১ PM

© ফাইল ফটো

সরকারি গুদামঘরে প্রচুর খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বেশি কিনবেন না। যার যতটুকু প্রয়োজন সেটুকুই সংগ্রহ করুন। আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি করবেন না।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের খাদ্যদ্রব্যের কোনো সমস্যা নাই। এখনও ১৭ লাখ মেট্রিক টন খাদ্য সরকারি গুদামেই মজুদ আছে। সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম আমাদের মজুদ আছে। এছাড়া আমাদের বেসরকারি রাইস মিলের কাছেও প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এছাড়াও সারা বাংলাদেশের বড় কৃষকদের কাছেও ধান, চাল মজুদ আছে। আমাদের ক্ষেতে ফসল আছে, কৃষক ফসল ফলাচ্ছেন। তরকারি, শাক-সবজি আমাদের প্রচুর উৎপাদন হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যেতে পারে এ আতঙ্কে ক্রেতারা বেশি বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে হঠাৎ বেশকিছু পণ্যেছর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।’

এদিকে ভ্রাম্যমাণ আদালত বাজার দর ঠিক রাখতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন বলে তিনি জানান।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬