ইতালিতে ২৪ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু

২১ মার্চ ২০২০, ০১:২৬ PM

© সংগৃহীত

ইতালিতে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে গড়ে আড়াই মিনিটে সেখানে মৃত্যু হচ্ছে একনেজর।

এরই মধ্যে দেশটিতে ওষুধ সঙ্কট এবং মেডিকেলের সরঞ্জামাদির স্বল্পতা দেখা দিয়েছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে।

গত বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড সংখ্যক মৃত্যুর পরদিনই ৬২৭ জন জন মারা গেল। এতে করে ইতালিতে মোট মৃতের সংখ্যা চার হাজার ৩২ জনে ঠেকেছে। এদিকে সবমিলিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এরই মধ্যে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, বিশ্বের একশ ৬৬টি দেশে দুই লাখ ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৮৭ হাজার মানুষ সুস্থ হয়ে গেছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬