এবার প্রথম সিঙ্গাপুরে দুই করোনা রোগীর মৃত্যু

২১ মার্চ ২০২০, ১২:০৭ PM

© সংগৃহীত

সিঙ্গাপুরে প্রথমবারের মতো দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গান কিম ইয়ং শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর দ্য স্ট্রেইট টাইম'র খবরে বলা হয়, মৃত প্রথম ব্যক্তি ৭৫ বছর বয়সী বৃদ্ধা নারী। গত মাসের ২৩ তারিখ নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে মেডিক্যাল পরীক্ষায় করোনা পজেটিভ আসে তার। শেষ পর্যন্ত শনিবার চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আরেকজন ৬৪ বছর বয়সী একজন ইন্দোনেশিয়ান পুরুষ। সিঙ্গাপুরে আসার পর ৯ দিন ইনটেনসিভ কেয়ারে থেকে শেষ পর্যন্ত মারা গেলেন তিনি। এর আগে ইন্দোনেশিয়ায় নিউমোনিয়া ও হৃদরোগজনিত কারণে বেশকিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এই মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন, দুইজনের মৃত্যু পুরো সিঙ্গাপুরবাসীর জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে সাহসিকতার সাথে সবাইকে করোনা মোকেবেলার আহ্বান জানান তিনি।

এ পর্যন্ত সিঙ্গাপুরে ৩৮৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬