যুক্তরাজ্যে আজ রাত থেকেই ‘লকডাউন’

২১ মার্চ ২০২০, ১০:৪৭ AM

© সংগৃহীত

অবশেষে মহামারী করোনাভাইরাস আতঙ্কে আজ রাত থেকেই কার্যত লকডাউন হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। করোনাভাইরাসের বিস্তার কমাতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

তাই যুক্তরাজ্য জুড়ে সমস্ত ক্যাফে, পাব, রেস্তোঁরা, জিম ও অন্যান্য অনুরূপ স্থানগুলো স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এসব জায়গায় প্রত্যেক মাসেই অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। যারা রেস্টুরেন্টে বা অন্যান্য ক্ষেত্রে কাজ করেন সর্বোচ্চ ২৫০০ পাউন্ড মাসে অর্জন করেন তাদের বেতনের ৮০ ভাগ সরকার দিবে বলে চ্যান্সলর ঋষি সুনাক ঘোষণা দিয়েছেন।

এদিকে পুরো যুক্তরাজ্য জুড়ে ১২ হাজার বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে। সেখানে লক্ষাধিক মানুষ কাজ করেন। তবে ১০ ডাউনিং স্ট্রিটের প্রেস বিফ্রিংয়ের বক্তব্যে বরিস জনসন বলেন, আপাতত শারীরিকভাবে দূরত্ব বজায় রেখে হোম ডেলিভারি দেওয়া যাবে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬