হোয়াইট হাউসে এবার প্রথম করোনা রোগী শনাক্ত

২১ মার্চ ২০২০, ১০:০০ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ঐ ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একজন কর্মী।

স্থানীয় সময় শুক্রবার বিকালে ওই ব্যক্তির করোনায় আক্রান্তের বিষয় নিশ্চিত করেন মাইক পেন্সের মুখপাত্র কেটি মিলার।

তবে করোনা আক্রান্ত ঐ ব্যক্তির সাথে ট্রাম্প বা মাইক পেন্সের ঘনিষ্ঠ যোগাযোগ নেই বলে বিবৃতিতে বলা হয়েছে। এর আগে গেল সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করার পর করোনা পরীক্ষা করান ট্রাম্প। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে ট্রাম্পের। তবে এখন পর্যন্ত মেডিক্যাল টেস্ট করাননি মাইক পেন্স।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার বিষয়ে নিষেধ করা হয়েছে। মুদি দোকান এবং ফার্মেসি ছাড়া সব বন্ধ রাখা হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৬ জন মানুষ। এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬