করোনা আতঙ্কে শ্রীলঙ্কায় কারফিউ জারি, নির্বাচন স্থগিত

২০ মার্চ ২০২০, ০৭:১৭ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন স্থগিত করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কা।

শুধু তাই নয় শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী কারফিউও বলবৎ থাকবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬৫ জন হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এই ঘোষণা আসে।

কলম্বোপেইজের খবরে বলা হয়, কারফিউয়ের মধ্যে কেবল গণপরিবহন ও জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে। বিমানবন্দরগামী যাত্রীদের ক্ষেত্রে বিমান টিকেট দেখাতে হবে।

এদিকে আগামী মাসে নির্ধারিত শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনও স্থগিত করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন না। তিনি আশা করছিলেন, নির্বাচন হলে তার দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাতে সংবিধান পরিবর্তন করার সুযোগ পাবেন তিনি।

তবে গত কয়েক দিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও খারাপের দিকে যাওয়ায় শ্রীলঙ্কার পরিস্থিতি শেষ পর্যন্ত ইতালির মত হতে পারে বলে সতর্ক করে দেশটির সরকারি চিকৎসকদের সংগঠন। এরপর নির্বাচন কমিশন ভোট স্থগিতের সিদ্ধান্ত জানায়।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬