গরীব দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে: জাতিসংঘ

২০ মার্চ ২০২০, ০৫:৩০ PM

© সংগৃহীত

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে গরীর দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক ভিডিও কনফারেন্সে এমন শঙ্কা প্রকাশ করেন তিনি।

অ্যান্তনি বলেন, আমরা যদি দাবানলের মতো এ ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোনো রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

দরিদ্র দেশগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেস।

একইসঙ্গে বিশ্বব্যাংক আইএমএফের মতো দাতা সংস্থাগুলোকে দরিদ্র দেশগুলোর সাহায্যে এগিয়ে এসে করোনা ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চীনের উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাস ছাড়িয়েছে বিশ্বের ১৮২টি দেশে। আর প্রাণঘাতী এ রোগে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭৩১ জন। মারা গেছেন ১০ হাজার ৪০৫ জন।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close